স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ৫০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৩৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ সময়ে সন্দেহজনক বা নিশ্চিতÑকোনো ধরনের হামে নতুন মৃত্যুর ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই ) সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালকের দপ্তরের প্রকাশিত জেলাভিত্তিক হালনাগাদ তথ্যে এ তথ্য জানানো হয়েছে।
খুলনা বিভাগ পরিচালক (স্বাস্থ্য) ডা: শেখ মো: মোশাররফ হোসেন জানান, ১৫ মার্চ থেকে ৩০ জুলাই সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ৮ হাজার ৫৮২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময় ৮ হাজার ১৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৭ হাজার ৯০৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। একই সময়ে সন্দেহজনক হামে মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩৪১ হলেও নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য নেই।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৫ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে মাগুরা জেলায়। এছাড়া ঝিনাইদহে ১০ জন, খুলনায় ৮ জন, কুষ্টিয়ায় ৭ জন, বাগেরহাটে ৫ জন, নড়াইলে ৩ জন এবং চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায় ১ জন করে সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। যশোর ও মেহেরপুরে নতুন কোনো সন্দেহজনক রোগী পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button