জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে খুলনায় ছাত্রশিবিরের ‘JULY REBORN MARATHON’ আয়োজন

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে খুলনায় ছাত্রশিবিরের আয়োজন
খবর বিজ্ঞপ্তি ঃ জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘JULY REBORN MARATHON’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখার অন্তর্গত সোনাডাঙ্গা উত্তর সাংগঠনিক থানা শাখা। শুক্রবার (৩১ জুলাই) নগরীর শিববাড়ি মোড় থেকে শুরু হওয়া এ ম্যারাথন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর সভাপতি রাকিব হাসান। সোনাডাঙ্গা থানা (উত্তর) সভাপতি আব্দুল্লাহ মুয়াজের সভাপতিত্বে এবং সেক্রেটারি রাকিব হাসানের ব্যবস্থাপনায় আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ও সোনাডাঙ্গা অঞ্চল পরিচালক আব্দুর রশিদ। প্রধান অতিথির বক্তৃতায় মহানগর সভাপতি রাকিব হাসান বলেন, জুলাই অভ্যুত্থান নতুন বাংলাদেশের পথচলার দিশা দেখিয়েছে। ফ্যাসিবাদকে তাড়িয়ে নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মানে জুলাইয়ে শত শত মানুষ রক্ত দিয়েছে। সেই রক্তের উপর দাঁড়িয়ে আমাদের ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে হবে। তবেই জুলাই শহীদদের আত্মত্যাগ প্রকৃত অর্থ খুঁজে পাবে। জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই জুলাই চিরজীবী হবে, ইনশাআল্লাহ। ম্যারাথনে সোনাডাঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ম্যারাথনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীরা জুলাইকে ধারণ করে এ ধরনের আয়োজন করায় ছাত্রশিবিরকে সাধুবাদ জানায়। ভবিষ্যতে এ ধরনের ছাত্রবান্ধব আয়োজন করার পরামর্শও দেন সাধারণ শিক্ষার্থীরা।



