দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের জরুরি সভায় সিদ্ধান্ত গৃহীত

স্টাফ রিপোর্টার : দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়ন (রেজি নং – ১১৫৫) এর কার্যনির্বাহী কমিটির জরুরী সভা বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সংগঠনের নির্বাচিত দুই নেতৃবৃন্দের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও একজন প্রধান উপদেষ্টা অন্তভুক্তের সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে সাবেক কাউন্সিলর শেখ কামরুজ্জামানকে এবং একই সাথে সংগঠনের যুগ্ম সম্পাদক আফজাল জমাদ্দার ও সহ-সভাপতি-২ শরিফুল ইসলাম শরীফের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে – মো. আক্কাস, সুজন শেখ, নাসির মুন্সী, আব্দুস সালাম খা, রিপন হাওলাদার, মাসুদ খাঁ, আলমগীর, জাহাঙ্গীর, ফেরদৌস, বিলু, মিলন, ওহাব আলী, কাইয়ুম, বাবু শেখ, মেহেদী, বাবু, নান্টুসহ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। সভা শেষে নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের দুঃখ লাঘবে পাটের কাজ চালুর জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা ও সুদৃষ্টি কামনা করছেন।



