যশোরে ডিবি ও থানা পুলিশের আলাদা অভিযান ৭শ’ পিস ইয়াবাসহ আটক-৫

যশোর ব্যুরো ঃ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বৃহস্পতিবার আলাদা অভিযান চালিয়ে ৭শ’ পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় ইয়াবা নিজ দখলে রাখার অভিযোগে ৫ জনকে গ্রেফতার দেখিয়েছে। এরা হচ্ছে, যশোরের চৌগাছা উপজেলার বিশ্বাসপাড়া (ব্রাকপাড়া) এলাকার মিজানুর রহমানের ছেলে আবু বক্কর সিদ্দিক,যশোর সদর উপজেলার পতেঙ্গালী গ্রামের মহসীন খাঁর ছেলে সোহাগ হোসেন, চৌগাছা উপজেলার কুলিয়া গ্রামের বর্তমানে যশোরের শার্শা উপজেলার গাতিপাড়া আমতলার মৃত হারান সরকার শ্বশু ও মৃত আব্দুল আজিজের ছেলে মোশারফ হোসেন,যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর ৩নং ওয়ার্ডের মৃত মুরালী মোহন বসুর ছেলে কাশিনাথ বসু ও একই গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে আজিজুর রহমান। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই বাবলা দাসসহ একদল পুলিশ বৃহস্পতিবার বিকাল সোয়া ৫ টার পর ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর ৩নং ওয়ার্ডের জনৈক মুছা মাহমুদ এর প্লট জমির উপর হতে কাশিনাথ বসু, আজিজুর রহমানকে ৫০পিস করে ১শ’ পিস ইয়াবা,এর আগে উক্ত এসআই একই দিন বিকাল সোয়া ৪ টার পর যশোরের শার্শা থানাধীন ১১ নং নিজামপুর ইউনিয়নের গাতীপাড়া গ্রামস্থ গৌড়পাড়া রোডের জনৈক রাজ্জাকের বাড়িরসামনে হতে মোশারফ হোসেনকে ১শ’ পিস ইয়াবা,ডিবি’র এসআই শিবু মন্ডলসহ একদল পুলিশ একই দিন সন্ধ্যা আনুমানিক ৭ টার সময় যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের জনৈক সঞ্জিত এর চায়ের দোকানের সামনে নড়াইল টু যশোর গামী নড়াইল এক্সপ্রেস লিমিটেড এর বাসের মধ্যে হতে সোহাগ হোসেনকে ৩শ’পিস ইয়াবা ও চৌগাছা থানার এএসআই মোফাজ্জেল হোসেন জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ টার সময় চৌগাছা উপজেলার বিশ্বাস পাড়া ব্রাকপাড়া গ্রামের ব্রাক অফিসের পাশের গলির জনৈক বাবর আলীর বসত বাড়িরসামনে আবু বক্কর সিদ্দিককে ২শ’ পিস ইয়াবাসহ আটক করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি থানা,চৌগাছা,শার্শা থানায় আলাদা মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।



