স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১০ : মৃত্যু নেই

স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০ জন রোগী।
শুক্রবার (৩১ জুলাই) পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, খুলনা বিভাগের প্রকাশিত সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
খুলনা বিভাগ পরিচালক (স্বাস্থ) ডা: শেখ মো: মোশাররফ হোসেন জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত খুলনা বিভাগে মোট ২ হাজার ৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৮২৮ জন। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ৮ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১০ জনের মধ্যে বাগেরহাটে ৯ জন এবং কুষ্টিয়ায় ১ জন। খুলনা, যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে নতুন কোনো রোগী ভর্তি হয়নি।
জেলাভিত্তিক মোট আক্রান্তের হিসাবে বাগেরহাটে সর্বোচ্চ ৬৮৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনায় ৪১২ জন, যশোরে ২৩৩ জন, নড়াইলে ১০৫ জন, মাগুরায় ৬৫ জন, কুষ্টিয়ায় ৫২ জন, মেহেরপুরে ৫০ জন, সাতক্ষীরা সদর হাসপাতালে ৫ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন এবং ঝিনাইদহে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। চুয়াডাঙ্গায় এখন পর্যন্ত কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি।
বর্তমানে হাসপাতালে ভর্তি ১০ জনের মধ্যে বাগেরহাটে ৯ জন এবং কুষ্টিয়ায় ১ জন চিকিৎসাধীন রয়েছেন। অন্য সব জেলার সরকারি হাসপাতালে বর্তমানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি বজায় রাখতে বলা হয়েছে। একই সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button