পরিবেশের ভারসাম্য ও জীব বৈচিত্র রক্ষায় বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই দাকোপে এমপি আমীর এজাজ খান

দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান বলেছেন পরিবেশের ভারসাম্য ও জীব বৈচিত্র রক্ষায় বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপন ও পরিচর্যার দায়িত্ব নেয় তাহলে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি আরও বলেন জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, নদী ভাঙন, খরা ও প্রাকৃতিক দূর্যোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী তারেক রহমান দেশে ২৫ কোটি বৃক্ষ রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছেন। প্রাকৃতিক দূর্যোগের এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষ রোপনের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেন সরবরাহ করে না পরিবেশের ভারসাম্য রক্ষা, জীব বৈচিত্র সংরক্ষণ, কার্বন শোষণ এবং প্রাকৃতিক দূর্যোগের ক্ষতি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া তিনি দলীয় নেতাকর্মিদের উদ্দেশ্যে হুশিয়ারি উচ্চারন করে বলেন, যারা দলের নাম ব্যবহার করে ঘের দখল, জমি দখল এবং শালিস বিচারসহ সাধারণ মানুষকে বিভিন্নভাবে হুমকি ধামকির সাথে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। তিনি গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হল রুমে খুলনা জেলা পরিষদের আয়োজনে ও দাকোপ উপজেলা প্রশাসনের সহযোগিতায় খুলনা জেলা পরিষদের উদ্যোগে দাকোপ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম শামীম কবির, সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, জেলা বিএনপির সদস্য শাকিল আহমেদ দিলু, জিএম রফিকুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুমিনুর রহমান, থানা পুলিশ পরিদর্শক (ওসি) শেখ খায়রুল বাশার, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সাকির হোসেন, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শামীম হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফফার হোসেন, বিএনপি নেতা আলামিন সানা, দীপক কুমার সরদার, গাজী জাহাঙ্গীর আলম, মোস্তাফিজুর রহমান মোস্তাক, শহিদুল ইসলাম, আইয়ুব কাজী, মহিদুল ইসলাম, এস এম ফয়সাল, গোলাম কাদের, বেনী মাধব বিশ্বাস, মানস গোলদার, সাইদুর রহমান সৌদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোল¬া আইয়ুব হোসেন, ইয়ারুল ইসলাম রিপন, শেখ ফারুক, পীর আলী, প্রবীর মন্ডল, সাজ্জাদ হোসেন, আব্দুল¬াহ আল মামুন, খন্দকার ইমরান হোসেন, সোহরাব হোসেন, ইয়াসিন আরাফাত, আমল গোলদার, দেলোয়ার হোসেন, গাজী ফয়সাল আলম, আমিনুল ইসলাম বুলবুল, আব্দুর রাজ্জাক, রতন রায়, আবু তাহের শেখ, হাসমত খলিফা, বাপ্পী কাজী, ছাত্রনেতা প্রসেনজিৎ রায়, জিএম রুম্মন, মিনারুল শেখ, আরিয়ান ফকির, রিয়াজ মোর্শেদ, হাবিবুর রহমান পাপ্পু প্রমুখ। সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১৫০০টি ফলজ গাছ বিতরণ করা হয়।



