অভয়নগরে মেয়ের হাতে মা খুন, অভিযুক্ত মেয়ে আটক

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে পারিবারিক কলহের জেরে মেয়ের হাতে মা সাহানা বেগম (৬০) খুন হয়েছেন। শনিবার (১ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার মশরহাটী গ্রামে ভৈরব সেতুসংলগ্ন নাজমুল ইসলাম সোহেলের বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মেয়ে শিরিনা খাতুনকে (২০) আটক করেছে পুলিশ। নিহত সাহানা বেগম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা গ্রামের মৃত সাত্তার ম-লের মেয়ে ও জহুরুল ইসলামের স্ত্রী। তিনি মেয়েকে নিয়ে অভয়নগর উপজেলার মশরহাটী গ্রামে ভৈরব সেতুসংলগ্ন নাজমুল ইসলাম সোহেলের বাড়িতে ভাড়া থাকতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে মা সাহানা বেগমের সঙ্গে তার মেয়ে শিরিনা খাতুনের কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে শিরিনা খাতুনের হাতে থাকা পাথরের শিল (রান্নাঘরে মশলা পেষার জন্য ব্যবহৃত) দিয়ে তার মায়ের মুখে ও মাথায় আঘাত করে। এতে সাহানা বেগম রক্তাক্ত জখম অবস্থায় অচেতন হয়ে মাটিতে পড়ে যান। পরে বাড়ির মালিকের স্ত্রী ও প্রতিবেশীরা গুরুতর আহত সাহানা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক শোভন বিশ্বাস বলেন, বৃদ্ধা নারীর মুখে ও মাথায় গুরুতর আঘাতের ক্ষত ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতির সময় মারা যান তিনি। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘হত্যার ঘটনায় অভিযুক্ত শিরিনা খাতুনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন



