স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম শনাক্ত ৩৬

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৩১ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত বা সন্দেহজনক হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের শনিবার (১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে ১০ জন, খুলনায় ৭ জন, কুষ্টিয়ায় ৪ জন এবং মাগুরায় ১৫ জনসহ মোট ৩৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এদিকে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১ আগস্ট সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় মোট ৮ হাজার ৬৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৯৬৭ জনের হাম নিশ্চিত হয়েছে। এ পর্যন্ত ৮ হাজার ২০৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, বর্তমানে ৩৪২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং নিশ্চিত হামে ৩৩ জনের মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button