স্থানীয় সংবাদ

সৈয়দ আশরাফ আলী পাবলিক লাইব্রেরির আয়োজনে বই পাঠ প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার ঃ নগরীর ফুলবাড়ীগেট কুয়েট রোডে সৈয়দ আশরাফ আলী পাবলিক লাইব্রেরির আয়োজনে বই পাঠ, গজল ও কবিতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪টায় ফুলবাড়ীগেট কুয়েট রোডস্থ সৈয়দ আশরাফ আলী পাবলিক লাইব্রেরি ভবনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মহেশ্বরপাশা কৃষ্ণমোহন উচ্চ বিদ্যালয়, খানাবাড়ি গার্লস স্কুল, ইউসেপ মজিদ টেকনিক্যাল স্কুল ও রিজার্ভ ফোর্স মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ নওশের আলী মোড়ল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তৈয়বুর রহমান এবং জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সহযোগী অধ্যাপক মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক, সাহিত্যিক, সমাজসেবক ও শিক্ষাবিদ এবং সৈয়দ আশরাফ আলী পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ আশরাফ আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষ্ণমোহন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন বর্মন, গাংচিল খানজাহান আলী থানা শাখার সভাপতি আব্দুর রহমান, ইউসেপ মজিদ টেকনিক্যাল স্কুলের সহকারী শিক্ষিকা হোসনেয়ারা খাতুন, কৃষ্ণমোহন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিউলি আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী কমলেশ বাবু এবং দিঘলিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও বই বিতরণ করা হয়। সৈয়দ আশরাফ আলী বলেন, লাইব্রেরির উদ্যোগে এর আগে ২৬ মার্চ মহান হাজী মহসিনের ওপর আলোচনা সভা, ডেঙ্গু প্রতিরোধবিষয়ক আলোচনা সভা, রবীন্দ্রজয়ন্তী ও নজরুলজয়ন্তী এবং হাম প্রতিরোধবিষয়ক আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button