জাতীয় সংবাদ

পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের

প্রবাহ রিপোর্ট : অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান। বুধবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। বিএনপি ২৩৭টি আসনে গত সোমবার দলীয় মনোনয়ন ঘোষণা করেছেন। এর মধ্যে ৬৩টি আসন ফাঁকা রাখা হয়েছে।
মি. আসাদুজ্জামান ঝিনাইদহ– ১ (শৈলকূপা) আসনে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। এই আসনে বিএনপি এখনো কাউকে মনোনয়ন দেয়নি।
মি. আসাদুজ্জামান বলেন, “আমি ভোট করবো। পদত্যাগ করে গিয়ে নির্বাচন করবো।”
উল্লেখ্য, অ্যাটর্নি জেনারেল হওয়ার আগে মি. আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। পরে ওই পদ থেকে পদত্যাগ করে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button