জাতীয় সংবাদ

মনোনয়ন না পাওয়ায় সড়ক অবরোধ বিএনপি নেতার কর্মী-সমর্থকদের

প্রবাহ রিপোর্ট : চাঁদপুর-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করেছেন বিএনপি থেকে মনোনয়ন না পাওয়া ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের কর্মী-সমর্থকরা। গতকাল বুধবার দুপুরে ফরিদগঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা এম এ হান্নানের মনোনয়নের দাবিতে সড়ক অবরোধ করেন। এ সময় তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর সড়কে যানবাহন চলাচলে বিঘœ ঘটে। ফরিদগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন থেকে খ- খ- মিছিল নিয়ে ফরিদগঞ্জ পৌর বাস স্ট্যান্ডে জড়ো হন বিএনপি নেতা হান্নানের সমর্থকরা। মনোনয়ন পরিবর্তন না করা পর্যন্ত রাজপথে থাকার কথা জানান হান্নানের সমর্করা। এ সময় ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। কর্মী সমর্থকদের দাবি, এম এ হান্নান দীর্ঘ ১৭ বছর দলীয় নেতাকর্মীদের আগলে রেখে সব আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি রাজনৈতিক কারণে কারাবরণ করেছেন। তার মতো ত্যাগী নেতাকে ৭২ ঘণ্টার মধ্যে মনোনয়ন দেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা। এদিকে, একই দাবিতে এম এ হান্নানের কর্মী-সমর্করা গত মঙ্গলবার ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। চাঁদপুর-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক হারুনুর রশীদকে মনোনয়ন দিয়েছে দলটি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button