জাতীয় সংবাদ

রামপালে ট্রাকের ধাক্কায় প্রান গেল ৩ মোটরসাইকেল আরোহীর

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের রামপাল উপজেলায় খুলনা-মংলা মহাসড়কের বাবুরবাড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় প্রান হারিয়েছেন তিন মোটরসাইকেল আরোহী। নিহতরা হলেন, রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের কালেখার বেড় গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে বিএনপির কর্মী মাষ্টার জামির ইজাদার (৫০), একই এলাকার মনিদ্র হাওলাদারের ছেলে মাষ্টার হরিপদ রায় (৪০) ও মৃত শাহাদাত হোসেনের ছেলে মিজান ব্যাপারি (৪৫) । এরা মঙ্গলবার সন্ধ্যায় রামপালের বালুর মাঠে অনুষ্ঠিত বিএনপির এক সভা শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে বাবুরবাড়ি এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। ট্রাকটি জব্দ করার চেষ্টা করা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button