জাতীয় সংবাদ

নিবন্ধন ও প্রতীক পাওয়ায় এনসিপির আনন্দ মিছিল

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে নিবন্ধন ও ‘শাপলা কলি’ প্রতীক পাওয়ায় আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের মিরপুর বিভাগের নেতাকর্মীরা। শনিবার বিকেল ৫টার দিকে রাজধানীর মিরপুর ১ নম্বর সনি সিনেমা হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি মিরপুর জার্মান টেকনিক্যাল থেকে ঘুরে মিরপুর ১ নম্বর বাসস্ট্যান্ড হয়ে সরকারি বাংলা কলেজের সামনে এসে শেষ হয়। এ সময় ‘শাপলা শাপলা’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা’, ‘এনসিপির মার্কা শাপলা, শাপলা’ বলে নেতাকর্মীরা স্লোগান দেন। এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুর বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে নিবন্ধন লাভ করেছে এবং প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ পেয়েছে। এই নিবন্ধন ও প্রতীক প্রাপ্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর জোন আনন্দ মিছিলের আয়োজন করেছে। তিনি আরও বলেন, এই মিছিলের পাশাপাশি ঢাকার ও মিরপুরের বিভিন্ন আসনে আমাদের প্রার্থিতা ঘোষণা করা হবে। এর মাধ্যমে এনসিপির মার্কা ও প্রার্থীরা এলাকার জনগণের মাঝে পরিচিতি পাবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button