জাতীয় সংবাদ

চট্টগ্রামে গুলিবিদ্ধ বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহকে ঢাকায় স্থানান্তর

প্রবাহ রিপোর্ট : গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এর আগে তিনি চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম থেকে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত আছেন। পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি বুকের ডান পাশে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বুধবার চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায় গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন এরশাদ উল্লাহ। এরপর তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। একই ঘটনায় সরোয়ার হোসেন বাবলা নামে এক ব্যক্তি নিহত হন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button