জাতীয় সংবাদ

সুন্দরবনের পশুর নদে নৌকা উল্টে প্রবাসী নারী পর্যটক নিখোঁজ

প্রবাহ রিপোর্ট ঃ বাগেরহাটের মোংলার পশুর নদে পর্যটকবাহী একটি বোট উল্টে আমেরিকা প্রবাসী এক নারী পর্যটক নিখোঁজ হয়েছেন। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে নিখোঁজের সন্ধানে ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে বনবিভাগ ও স্থানীয় লোকজন। সুন্দরবন পূর্ব বনবিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, বনের ঢাংমারী এলাকার রিসোর্ট ‘ম্যানগ্রোভ ভ্যালি’তে পরিবারসহ রাত্রিযাপন শেষে গতকাল শনিবার সকালে ছোট্ট একটি বোটে করে তারা ১৩ পর্যটক করমজল পর্যটন কেন্দ্রে যাচ্ছিল। পথিমধ্যে বেলা সাড়ে ১১টার দিকে তাদের বোটটি ঢাংমারী খাল ও পশুর নদীর মোহনায় পৌঁছালে প্রচ- ঢেউয়ের তোড়ে বোটটিউল্টে যায়। তারা কয়েকজন সাঁতরে কূলে ওঠেন, আবার কয়েকজনকে আশপাশের লোকজন উদ্ধার করেন। কিন্তু নিখোঁজ হন রিয়ানা আবজাল (২৮) নামের নারী পর্যটক। ওই নারী বাংলাদেশ বিমান বাহিনীর একজন পাইলট ছিলেন। পরে আমেরিকায় চলে যান তিনি। তার সন্ধানে ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে বনবিভাগ। এ ঘটনার বিবরণ দিতে গিয়ে নিখোঁজ রিয়ানার বাবা বিমান বাহিনীর ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ বলেন, একটি জাহাজ (নৌবাহিনীর জাহাজ) আসায় প্রচ- ঢেউয়ের তোড়ে তাদের ছোট্ট বোটটি উল্টে যায়। এতে বোটের ১৩ জনই নদীতে পড়ে যান। পরে ১২ জন উঠতে পারলেও পাওয়া যায়নি রিয়ানাকে। তিনি ঢাকার উত্তরাতে থাকেন। তার মূল বাড়ি বরিশালে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button