জাতীয় সংবাদ
খুলনায় নতুন বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদকে খুলনায় বদলি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।


